স্মৃতিসৌধের পথে তোরণ, পোস্টারে নিষেধাজ্ঞা
স্বাধীনতা দিবস সামনে রেখে আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
রোববার এক সরকারি তথ্যবিবরণীতে এই নিষেধাজ্ঞা দিয়ে সবাইকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সরকারি নির্দেশনায় রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে বলা হয়েছে।
এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুল বাগানের যেন ক্ষতি না হয় সবাইকে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সরকার।
