২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন ও লুসাকা সফরে গেলেন স্পিকার

যুক্তরাজ্য ও জাম্বিয়ায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

স্পিকার রোববার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পথে রওনা হন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লন্ডনে ‘কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন ২০১৬’তে অংশ নেবেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন শিরীন শারমিন।

স্পিকার আগামী ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকা যাবেন।

সেখানে ১৯-২৩ মার্চ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৪তম সম্মেলনে যোগ দেবেন তিনি।

২২ মার্চ স্পিকার ঢাকা ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।