২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে নৈতিকতা বিষয়ে দুইদিনের কর্মশালা শুরু

নৈতিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 09:05 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ‘দর্শনের আন্তঃবিষয়ক সম্পর্ক ও মানবকল্যাণ’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়।

সকালে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার (রমেশ চন্দ্র মজুমদার) আর্টস মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনীতে তিনি বলেন, “শিক্ষার লক্ষ্য কেবল সার্টিফিকেট অর্জন বা পেশাজীবী হওয়া নয়, এর মূল লক্ষ্য মানবকল্যাণ। মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে যাবতীয় সামাজিক ব্যাধি দূর করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান ও দর্শন বিভাগের অধ্যাপক জসীম উদ্দিন উদ্বোধনীতে প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া আলোচনায় অংশ নেন দর্শন বিভাগের অধ্যাপক নাইমা হক ও অধ্যাপক গালিব আহসান খান এবং ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক খন্দকার ফারজানা রহমান।