২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছায় রক্তদানের জন্য পদক পাবেন কারা কর্মকর্তারা

স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে কারাগারের কর্মকর্তাদের ‘বিশেষ রক্তদাতা পদক’ দেওয়ার কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 03:46 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন কারা ডরমেটরিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, “কারাগারের কর্মকর্তা-কর্মচারী, যারা তিন মাস পরপর রক্ত দেন, তাদের রেকর্ড সংরক্ষণের পাশাপাশি ‘বিশেষ রক্তদাতা পদক’ দেওয়া হবে।”

“পদকটি নিজেদের পোশাকের সঙ্গেও পরতে পারবেন তারা,” বলেন সৈয়দ ইফতেখার উদ্দিন।

কারাগারকে ‘সেবামূলক প্রতিষ্ঠান’ উল্লেখ করে কারা মহাপরিদর্শক বলেন, অপরাধীদের নিরাপদে আটকে রেখে কারা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার ও রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত এ রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক ফজলুল কবির, উপ কারা মহাপরিদর্শ (ঢাকা) গোলাম হায়দার, কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম, ডেপুটি জেলার আশরাফুল ইসলাম।