শিশু আব্দুল্লাহ হত্যায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
ঢাকার কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই শফিকুল ইসলাম বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন বলে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান।
আসামিরা হলেন- খোরশেদ আলম (৩০), মেহেদি হাসান শামীম (১৮), মিতু আক্তার (২০), কায়কোবাদ (৩৬), নাসিমা বেগম (২২) ও জহিরুল ইসলাম (২৭)।
নাসিমা ও জহিরুলকে পলাতক দেখানো হয়েছে।
গত ২৯ জানুয়ারি দুপুরে খাওয়ার পর খেলতে গিয়ে নিখোঁজ হয় মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আব্দুল্লাহ (১১)। টেলিফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হলে দুই দফায় মোট দুই লাখ টাকা দেয় তার পরিবার।
অপহরণের পর হত্যার শিকার মো. আব্দুল্লাহ
অভিযোগপত্রে নাম আসা মেহেদী ও মিতু মোতাহারের ছেলে-মেয়ে।
আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার রাতেই থানায় একটি জিডি করেছিল তার পরিবার, সেই জিডি ধরেই মামলাটি তদন্ত করে পুলিশ।
সঠিক নাম-ঠিকানা না পাওয়ার কথা বলে চারজনের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগপত্রে।
অন্য তিনজন হলেন- শুভম দাস, শফিকুল ইসলাম ও হেদায়েতুল ইসলাম।
নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধিত) ৭ ও ৮ ধারার সঙ্গে দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৪ ধারা যুক্ত করা হয়েছে অভিযোগপত্রে।
মামলায় ৩০ জনকে সাক্ষী করা হয়েছে।
