২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকরাইলে বাসের ধাক্কায় দুই স্কুলশিক্ষক আহত

রাজধানীর কাকরাইলে একটি রিকশায় বাসের ধাক্কায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই শিক্ষক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 02:48 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার দুপুরে কাকরাইলের রাজমনি ঈশা খাঁ হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে রমনা থানার ওসি মশিউর রহমান জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, গাজীপুর থেকে ছেড়ে আসা আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস বেলা সোয়া ১টার দিকে রাজমনি ঈশা খাঁ হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এরপর সেটি সামনে এগিয়ে রিকশায় ধাক্কা দিলে আরোহী দুই শিক্ষক আহত হন।

আহত দুই শিক্ষকের নাম ইয়াকুব আলী ও শাহিনুর পারভেজ। তারা দুজনই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ান।

আহতদের প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।  পরে গুরুতর আহত ইয়াকুব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল থেকেই চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে ওসি জানান।