২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শিশু আঁকিয়েদের কর্মশালা চলছে

ঢাকায় শিশু আঁকিয়েদের নিয়ে ‘ক্যানভাস’ এর কর্মশালার তৃতীয় পর্ব শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 02:40 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

শুক্রবার থেকে পল্লবীতে সেন্টার ফর এডভান্স নারচারিং অ্যান্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজের-ক্যানভাস ক্যাম্পাসে ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলা বিষয়ে এ কর্মশালা শুরু হয়েছে বলেএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিল্পী পলাশ চৌধুরী ও ফাহমিদা আফরোজ এ পর্বের তত্ত্বাবধানে রয়েছেন।

পল্লবীর ৩২ নম্বর সড়কে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার পর্বের এ কর্মশালায় চিত্রাঙ্কন ও রং, কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র, ভাস্কর্যসহ শিল্পকলার বিভিন্ন বিষয় শেখানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আগের দুই পর্ব তত্ত্বাবধান করেন শিল্পী শাহীন মোহম্মদ রেজা, নওরীন জাহান, মাহিন জয়েস এবং চলচ্চিচত্র নির্মাতা ও আলোকচিত্রী ফাহিম ফেরদৌস।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ দিনব্যাপী উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ক্যানভাস আর্ট ফেস্ট ২০১৬’ এর পাশাপাশি এ বছর মাসব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

‘ক্যানভাস আর্ট ফেস্ট ২০১৬’ তে তিন থেকে ১৫ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। ১৫ মার্চ পর্যন্ত উন্মুক্ত এ প্রতিযোগিতায় বিনামূল্যে নিবন্ধন করা যাবে।

২০১৩ সাল থেকে প্রতি বছর ক্যানভাস এডুকেশনাল ইনস্টিটিউট এ আয়োজন করে আসছে। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পুরনো খবর:

বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের ‘ক্যানভাস আর্ট ফেস্ট’