খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে খিলক্ষেত এলাকার লোটাস কামাল ভবনসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার এসআই আলী আকবর জানিয়েছেন।
গোলাপী হাফ টি-শার্ট ও চকলেটরঙা প্যান্ট পরিহিত যুবকের বয়স আনুমানিক ৩৫ হবে বলে জানান তিনি।
এসআই আলী আকবর জানান, ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
