মিরপুরের হোটেল ব্যবসায়ী হত্যায় আটক ৩
ঢাকার মিরপুরের হোটেল ব্যবসায়ী জুনায়েদ হত্যায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটকের তথ্য দিয়েছে র্যাব।
এরা হলেন- মিঠু (২৭), জুয়েল (২৮) ও মৃদুল ওরফে বাবু (৩৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আটকরা মিরপুরের পলাতক শীর্ষ সন্ত্রাসী শাহাদত বাহিনীর সক্রিয় সদস্য। তারা গত ২ ফেব্রুয়ারি মিরপুরের হোটেল ব্যবসায়ী জুনায়েদ হত্যায় জড়িত থাকায় আটক হয়েছেন।”
পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব কর্মকর্তা মাহফুজা।
