পাসপোর্ট অফিসে ১৭ দালালকে ধরে র্যাবের সাজা
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ‘দালাল চক্রের’ ১৭ সদস্যকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছে র্যাব।
র্যাব-২ এর একটি দল রোববার দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালায় বলে বাহিনীর ওই ব্যাটালিয়নের অধিনায়ক মহীউদ্দিন আহমেদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৭ জনকে গ্রেপ্তার করা হলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।”
দুই মাস কারাদণ্ডে দণ্ডিতরা হলেন- মাকছুদ হোসেন (৩৫), মো. কিবরিয়া (৫৯), মো. ইমন হোসেন (২৫), মো. লিটন শেখ (৩৫), মো. হেমায়েত (৩০), মো. আবুল খায়ের (৫৫)।
১০ দিনের কারাদণ্ড হয়েছে আব্দুল মোমেন (৩০), তারেক শেখ (২৯), তারেকুল ইসলাম (৩২), মামুন হোসেন (২৩), মো. সামছুদ্দিন (২৬), মহসিন উদ্দিন (২৬), মামুনুর রহমান (৩০), (১৪), শামীম হায়দার (৩৫), মো. নুরুজ্জামান (৩৩), হানিফ আলীর (২২)।
ইসমাইল হোসেন (২৬) নামের অন্যজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
