বিএমইটি ও বীজ উইংয়ে নতুন মহাপরিচালক
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. সেলিম রেজাকে বিএমইটির মহাপরিচালক করা হয়েছে।
আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টরের প্রকল্প পরিচালক মো. ফজলে ওয়াহিদ খন্দকার পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালকের দায়িত্ব।
গত ১৪ ফেব্রুয়ারি বিএমইটির মহাপরিচালক শামসুন্নাহারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।
আর বীজ উইংয়ের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা আনোয়ার ফারুক গত ১৬ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পান।
ওএসডি অতিরিক্ত সচিব শামীমা সুলতানাকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) ব্যবস্থাপনা পরিচালক করেছে সরকার।
এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মাহবুবা হাসনাতকে রাষ্ট্রপতির কার্যালয়েই পদায়ন করা হয়েছে।
রিকনস্ট্রাকশন অব দিনাজপুর ডিস্ট্রিক্ট জেল প্রজেক্টের প্রকল্প পরিচালক মৃদুল কান্তি ঘোষকে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
