ফিজিতে ঘূর্ণি দুর্গতদের জন্য বাংলাদেশের মিলিয়ন ডলার
ফিজিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক মিলিয়ন ডলার পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম একথা জানিয়েছেন।
তিনি লিখেছেন,“ফিজিতে ভয়াবহ সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের জন্য এক মিলিয়ন ডলার (প্রায় ৮ কোটি টাকা) নগদ অর্থ সহায়তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
ফাইল ছবি
দুর্যোগ মোকাবেলায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে ফিজি সরকার।
এর আগে গত বছর এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছিল।
