ত্রিপুরায় ৩৫ বাংলাদেশি আটক
চোরাই পথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবেশের চেষ্টার সময় ৩৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএনএফ।
পার্বত্য চট্টগ্রাম সীমান্তবর্তী ত্রিপুরার ঢালাই জেলার গান্ডাচেরা উপজেলার রাসইয়াবারি এলাকার দুটি স্থান দিয়ে ভারতে ঢোকার চেষ্টার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ত্রিপুরা ফ্রন্টিয়ার মহাপরিদর্শক জেবি স্যাঙ্গওয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজবাড়ি ও সি কে বাড়ি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে বিএসএফ ১০ ব্যাটালিয়নের সদস্যরা।
গ্রেপ্তার সবাই আদিবাসী বলে এদের মধ্যে সি কে বাড়ি সীমান্ত থেকে ১২ জন এবং রাজবাড়ি সীমান্ত থেকে ২৩ জনকে আটক করা হয় বলে জানান তিনি।
আটকের পর তাদের রাসইয়াবারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিএসএফ কর্মকর্তা।
