২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে ব্যবসায়ীকে গুলি করে টাকা লুট

পুরান ঢাকার বংশালে এক ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 07:11 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

রোববার বিকালে বংশালের সুরিটোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া জানান।

পায়ে গুলিবিদ্ধ মো. ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি চাঁদপুরের মতলবে। উত্তর মতলবে ‘ইছা মোটর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ’ নামে একটি দোকান রয়েছে তার।

মোটর যন্ত্রাংশ কিনতে ঢাকায় এসে বিকাল ৪টার দিকে ইউসুফ রিকশায় করে তাঁতীবাজার হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন বলে এএসপি আহাদুজ্জামান জানান।

“সুরিটোলা ময়লার গলির কাছে পৌঁছালে কয়েকজন তার রিকশার গতি রোধ করে। ওই ব্যবসায়ীর ডান উরুতে একটি গুলি করে ৮০ হাজার টাকা ছিনিয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়।”