বাউবির বিএ ও বিএসএসের ফল প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের বিএ এবং বিএসএস চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এই দুই পরীক্ষায় ৭৫ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে বলে রোববার রাতে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এতে বলা হয়, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ হাজার ৫৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৯৭৪ জন পাস করেছেন। এরমধ্যে ১৭ হাজার ৮৪৫ জন পুরুষ এবং ১৭ হাজার ১২৯ জন নারী।
এছাড়া প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে বলে তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
বাউবির সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার ফল পাওয়া যাবে।
এছাড়া চূড়ান্ত পরীক্ষার ফল http://bou.ac.bd এবং সেমিস্টারভিত্তিক ফল http://exam.bou.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া যে কোনো মোবাইল (বাংলালিংক ছাড়া) থেকে bou লিখে স্পেস দিয়ে ১১ সংখ্যার স্টুডেন্ট আইডি লিখে ২৭৭৭ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
আর বাংলালিংক থেকে এসএমএসে ফল পেতে ২৭০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
