বিমানযাত্রীর জুতার ভেতরে ৮টি সোনার বার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির জুতা থেকে আটটি সোনার বারসহ তার কাছ থেকে দেড় কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
মনিরুল হক (৪০) নামে ওই ব্যক্তি মালয়েশিয়া থেকে সপরিবারে এসেছিলেন বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পর মনিরুল তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বিজি ০১৮৭ ফ্লাইটে কুয়ালামামপুর থেকে আসেন।
“তার জুতার ভেতর থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১০০ গ্রাম ও তার কাছে থাকা লাগেজে ৬৮৬ গ্রাম ওজনের সোনার চেইন ও আংটি পাওয়া যায়।”
উদ্ধার সোনার দাম ৭০ লাখ টাকা বলে জানান শুল্ক কর্মকর্তা মঈনুল খান।
