২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছুরি মেরে যুবক হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 04:28 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বুধবার রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে ডিপটি গলির কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন।

নিহত মাসুদ রানা (২৩) ওই গলির বাসিন্দা ওহাব মোল্লার ছেলে। মালয়শিয়ায় বিবিএ পড়ুয়া রানা কিছুদিন আগে দেশে আসেন।

ওসি আনিছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার বিকালে মাসুদ রানার খালাতো ভাই মেহেদীকে এলাকার কয়েক যুবক মারধর করে। বিষয়টি জানতে পেরে রাতে রানা বাসা থেকে বের হয়ে ওই যুবকদের কাছে গিয়ে কারণ জানতে চায়।

“তর্কাতর্কির এক পর্যায়ে দুর্বৃত্ত ওই যুবকরা রানার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেন জানান এই পুলিশ কর্মকর্তা।