পিএটিসিতে নতুন রেক্টর
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ল ম আব্দুর রহমান।
ভারপ্রাপ্ত সচিব পমর্যাদায় তাকে এই পদে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ২৯ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন আব্দুল আউয়াল।
১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা আব্দুর রহমানের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ।
এর আগে তিনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
