স্পিকারের সঙ্গে লেবার পার্টি প্রতিনিধি দলের সাক্ষাত
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দল ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে লেবার পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্যার কির স্টারমার।
আরও উপস্থিত ছিলেন স্টিফেন টিমস এবং স্টিভ রিড।
স্পিকার বলেন, “বাংলাদেশে বিগত সংসদগুলোতে বিরোধীদল থাকলেও তারা ওয়াকআউট করে দিনের পর দিন সংসদের বাইরে অবস্থান করেছে। এতে সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বর্তমান বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা সংসদীয় ইস্যুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে জানিয়ে তিনি বলেন, তারা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারছেন।
