২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা রেখে কাজ করুন: ইসিকে রাষ্ট্রপতি

জনগণের আস্থা রক্ষা করে নিজেদের সুনাম বজায় রেখে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণ বিধি সংশোধনের বিষয়টি রাষ্ট্রপতিকে জানান প্রধান নির্বাচন কমিশনার।

প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে জানান এবং দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।

“রাষ্ট্রপতি বলেন, তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গণতন্ত্র চর্চায় এই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ইসিকে আহ্বান জানান রাষ্ট্রপতি,” বলেন প্রেস সচিব।

আগামী মার্চ থেকে জুন মাসের মধ্যে ছয়টি ধাপে চার হাজার ২০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করেছে ইসি।

এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও রাষ্ট্রপতিকে জানায় ইসির প্রতিনিধি দল।