২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনএক্স ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপককে জরিমানা

নিম্নমানের অনুমোদনহীন ওষুধ আমদানি ও বাজারজাতের অপরাধে ডিএনএক্স ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপক সজল চক্রবর্তীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

বৃহস্পতিবার আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ভাটারার ডিএনএক্স ফার্মাসিউটিক্যালস কার্যালয়ে অভিযান চালিয়ে কোম্পানির ব্যবস্থাপক সজলকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়।

এতে জানানো হয়, অভিযানে ১০ লাখ টাকার নিম্নমানের অনুমোদনহীন ওষুধ জব্দ করে সেগুলো পরীক্ষার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়।