টিভি সাংবাদিক সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
নিজেদের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করেছে বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর কাঁঠালবাগান সি আর দত্ত রোডের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন।
এই সময় সংগঠনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহে আলম জেমসসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
