২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাঁজা নিয়ে’ ঝগড়ায় ‘বন্ধুকে’ হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরে মনির হোসেন নামে এক যুবককে হত্যায় জড়িত অভিযোগে ‘তার বন্ধুকে’ গ্রেপ্তার করার খবর জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

বৃহস্পতিবার পুলিশের চকবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আর এম ফয়জুর রহমান বলেন, গত ১৭ নভেম্বর রাতে কামরাঙ্গীরচর থানার কুলারঘাট এলাকায় মাথায় ও গলায় আঘাত করে মনির হোসেন নামে এক যুবককে হত্যা করা হয়।

প্রায় দুই মাস মনিরের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে অজ্ঞাত হিসেবে ছিল। লাশ সনাক্ত হওয়ার পর পুলিশ তদন্ত করে ৩১ জানুয়ারি কামরাঙ্গীর চরের মুসলিমবাগ থেকে আসাদ নামে এক যুবককে গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান বলেন, “পরে পুলিশ হেফাজতে আসাদ জানান, মনির আর আসাদ দুইজনই বন্ধু। সেই রাতে গাঁজা খাওয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে আসাদ গাঁজা কাটার কাঁচি দিয়ে মনিরের গলায় এবং ইট দিয়ে মাথায় আঘাত দিয়ে হত্যা করে পালিয়ে যান। আসাদ একাই এই হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশকে জানিয়েছেন।”

এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না- তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।