২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’

অমর একুশে বইমেলায় শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করেছে মেলার আয়োজক বাংলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 04:47 PM

Updated : 11 Oct 2022, 07:44 PM

বৃহস্পতিবার বিকালে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “প্রতিবারই মেলাকে কেন্দ্র করে আমরা শিশুদের জন্য আলাদা করে প্রহর ঘোষণা করে থাকি। এবারও সেভাবে ঘোষণা দেওয়া হয়েছে।”

Image
বইমেলায় শিশুরা (ফাইল ছবি)

বইমেলায় শিশুরা (ফাইল ছবি)

শিশুপ্রহরে শিশুরা যাতে মেলা প্রাঙ্গণে পরিবারের সদস্যের সঙ্গে স্বাচ্ছন্দে ঘুরতে এবং তাদের পছন্দের বই খুঁজে নিতে পারে সে লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ থাকবে বলে জানান জালাল আহমেদ।

এবার শিশুপ্রহর ঘোষণার পাশাপাশি মেলার পুরো সময়ে শিশুদের মনোরঞ্জনের আলাদা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের পূর্বপার্শে এই ব্যবস্থা থাকবে। তবে মেলার শুরুর আগে সেখানকার আয়োজন সম্পন্ন করার কথা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত তা করতে পারেননি আয়োজকরা।

এ বিষয়ে একাডেমি পরিচালক জালাল বলেন, “সেখানকার প্রস্তুতি চলছে। শুক্রবার শিশুপ্রহরের আগে সেটার কাজ শেষ হবে।”

Image
বইমেলায় শিশুরা (ফাইল ছবি)

বইমেলায় শিশুরা (ফাইল ছবি)

শিশুদের জন্য নির্দিষ্ট ওই স্থানে শিশুদের খেলাধুলা, এক মঞ্চে তাদের বিভিন্ন পরিবেশনা এবং শিশুসাহিত্যিকদের সঙ্গে আড্ডার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

শুক্রবার শিশুপ্রহরে বাংলা একাডেমির নিয়মিত আয়োজন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও জানান জালাল আহমেদ।