‘টোয়েন্টি ইকুয়াল ফোরটি’র প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার
‘টোয়েন্টি ইকুয়াল ফোরটি’ শিরোনামে গ্যালারি কায়ায় একটি চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার।
৩০ জানুয়ারি সন্ধ্যায় সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুণ্ডু এই প্রদর্শনী উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
২০ জন সমকালীন নবীন-প্রবীণ শিল্পীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যে কেউ তা দেখতে পারবেন।
প্রদর্শনীতে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মাহমুদুল হক, হামিদুজ্জামান খান, মোহাম্মদ ইউনুস, চন্দ্র শেখর দে, তরুণ ঘোষ, রতন মজুমদার, কাজী রাকিব, রঞ্জিত দাশ, গোলাম ফারুক বেবুল, রাফি হক, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান, নগরবাসী বর্মণ, আশরাফুল হাসান, কামালুদ্দিন, বিশ্বজিৎ গোস্বামী, রুহুল আমিন তারেক, সোহাগ পারভেজ, আরিফুল ইসলামের শিল্পকর্ম স্থান পাবে।
এডিএন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রদর্শনীর মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
