২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি

স্কুলের বর্ধিত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 06:24 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

বৃহস্পতিবার দুপুরে ছাত্র ফ্রন্টের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে এই স্মারক লিপি জমা দেয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ করেন ফ্রন্টের নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল করে ছাত্র সংগঠনটি। মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ে গেলে পুলিশ বাধা দেয়।

পরে ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকনের নেতৃত্ব একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

প্রতিনিধি দলে সংগঠনটির মহানগরের সভাপতি নাঈমা খালেদ মনিকা, সাধারণ সম্পাদক শরিফুর চৌধুরী, জগন্নাথ বিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইভা মজুমদার ছিলেন।

ছাত্র ফ্রন্টের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ২০১৬ সালের মধ্যে পিইসি-জেএসসি পরীক্ষা বাতিল, বেসরকারি স্কুলে ২৫ শতাংশ পর্যন্ত ফি বৃদ্ধির সরকারি অনুমোদন বাতিল এবং রাষ্ট্রকে শিক্ষার আর্থিক দায়িত্ব নেওয়ার দাবি।