২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার মন্দিরে ‘ভারতীয় নারীর আত্মহত্যার চেষ্টা’

পুরান ঢাকার সূত্রাপুরে একটি মন্দিরে অগ্নিদগ্ধ হয়েছেন এক নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

নিজেকে ভারতের নাগরিক দাবি করে আসা ওই নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার অগ্নিদগ্ধ হওয়ার পর সোমা রানী রাজবংশী (৩৮) নামে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ২৫ ভাগ পুড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে জুবলী স্কুল সংলগ্ন একটি মন্দিরে শরীরে কেরোসিন তেল দিয়ে আত্নহত্যার চেষ্টা করেন সোমা।”

স্থানীয়রা সোমার গায়ে লাগা আগুন নিভিয়ে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যান।

পুলিশ কর্মকর্তা সারোয়ার বলেন, “সোমা নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। ধারণা করি, সে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বসবাস করছে।”

সোমা পুলিশকে বলেছেন, তার স্বামীর নাম সাধন রাজবংশী, তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সোমার ভাষ্য অনুযায়ী, সাধন তার আপন ছোটবোন রিতাকে বিয়ে করে আলাদা থাকছেন। সোমা দয়াগঞ্জের এক বাসায় সন্তানদের নিয়ে থাকেন। তাদের খরচ সাধন দিয়ে এলেও কয়েক মাস ধরে তা দিচ্ছিল না।

পারিবারিক এই সমস্যা থেকে সোমা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে পুলিশের ধারণা।