মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে কমেছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের দেওয়া এক পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৪ সালে গৃহীত ২৪৫টি সিদ্ধান্তের বিপরীতে ২১৪টি বাস্তবায়িত হয়। সে হিসাবে সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৮৭ শতাংশ। এছাড়া এই বছর নেওয়া ৩১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।
অন্যদিকে ২০১৫ সালে গৃহীত ৩১১টি সিদ্ধান্তের বিপরীতে ২২৭টি বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৭২ শতাংশ। এছাড়া এই বছর ৮৪টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।
গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরে মন্ত্রিসভার মোট ১১টি বৈঠকে ৯৯টি সিদ্ধান্ত হয়; যার ৬৫টি বাস্তবায়িত হয়েছে ও বাস্তবায়নাধীন রয়েছে ৩৪টি।
