২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজকল্যাণ ও ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব

নতুন সচিব পেয়েছে সমাজকল্যাণ ও ধর্ম মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 05:41 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

পরিকল্পনা কমিশনে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় একজন সদস্য এবং রংপুর বিভাগে নতুন কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া ছয়জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে সোমবার আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব করে ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে পাঠানো হয়েছে সমাজকল্যাণে।

ভারপ্রাপ্ত ধর্ম সচিবের দায়িত্ব পেয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল।

পরিকল্পনা কমিশনের সদস্য মো. আব্দুর রব হাওলাদারকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নান।

রংপুর বিভাগে নতুন কমিশনার

রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদকে এ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রংপুরের বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা দিলওয়ার বখতকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হয়েছে।

৬ অতিরিক্তি সচিবের দপ্তর বদল

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী পরিচালক মরণ কুমার চক্রবর্তী বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হান্নানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান শরাফ উদ্দিন আহমেদকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ আব্দুল কাদিরকে করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব রোকসানা মালেককে শিল্প মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এস এম এহসান কবীরকে শিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।