২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষায় বাংলাদেশের উদ্বেগ

উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু বোমার পরীক্ষায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

পিয়ংইয়ং বুধবার হাইড্রোজন বোমার সফল পরীক্ষার দাবি করার পর বিশ্বজুড়ে তার সমালোচনা চলছে।

তবে উত্তর কোরিয়ার এই বোমা তৈরির সামর্থ্য নিয়ে সংশয় রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং পরমাণু অস্ত্র বিশেষজ্ঞদের।

আগে তিন বার পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে থাকার মধ্যেই চতুর্থবার একই পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

এই ধরনের পরীক্ষা চালিয়ে আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার মতো কার্যক্রম থেকে সরে আসতে পিয়ংইংয়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

পুরনো খবর:

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা: প্রশ্ন অনেক, উত্তর অজানা