২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে বাসচাপায় বারডেমকর্মী নিহত

কর্মস্থলের সামনে বাসের চাপায় নিহত হয়েছেন বারডেম হাসপাতালের এক কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 07:00 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার শাহবাগে দুর্ঘটনায় নিহত লিলি গোমেজ (৩৫) ডায়বেটিস রোগীদের জন্য বিশেষায়িত রাজধানীর এই হাসপাতালটির নার্সিং সুপারভাইজার ছিলেন।

বেলা ৩টার দিকে রূপসী বাংলা হোটেল মোড়ে লিলি রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন বলে শাহবাগ থানার উপ পরিদর্শক হারুনুর রশীদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দায়িত্ব শেষে সে ফার্মগেইটে নিজের বাড়ি যেতে বাসের উঠার জন্য রাস্তা পার হওয়ার সময় মিরপুরগামী বিকল্প পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান বলে পুলিশ কর্মকর্তা হারুনুর রশীদ জানান।

রাজধানীতে দুদিন আগেই যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় পথচারী এক নারী মারা যান।