২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রে ২০১৫ সাল

বছরের শুরুতে সহিংস রাজনৈতিক কর্মসূচির পর মুক্তমনা লেখকদের হত্যা ও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে ২০১৫ সালে। এর মাঝে বহু প্রতীক্ষিত ছিটমহল বিনিময় ও ক্রিকেটে সাফল্যের মতো বেশ কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে। আলোকচিত্রের মাধ্যমে বছরের আলোচিত সব ঘটনার দিকে আরেকবার নজর দেওয়া যাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 02:09 AM

Updated : 12 Apr 2022, 01:08 AM

Image
নায়ক: অভিষেকে ৫ উইকেট নেওয়ার পর ধারাবাহিক সাফল্য দেখিয়ে বছরজুড়ে বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। ছবি: মুস্তাফিজ মামুন।
Image
নাশকতার আগুন: বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর মতিঝিলে পুড়ছে বাস। এটি ৬ জানুয়ারির ঘটনা। পরের তিন মাসে এই ধরনের অসংখ্য চিত্রের দেখা মিলেছিল। ছবি: তানভীর আহাম্মেদ।
Image
অবরোধের বলি: অবরোধের আগুনে দগ্ধদের দেখতে গিয়ে একটি শিশুর যাতনা দেখে চোখে জল ধরে রাখতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ ফেব্রুয়ারির ঘটনা। ছবি:সাইফুল ইসলাম কল্লোল
Image
অবরোধকারী ট্রাক: লাগাতার অবরোধ ডাকার আগে খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয়ে করা হয় অবরুদ্ধ, আর তাতে ব্যবহার করা হয়েছিল এই ট্রাক। ৫ জানুয়ারির ঘটনা। ছবি: তানভীর আহাম্মেদ
Image
পুত্রশোক: ছেলে আরাফাত রহমান কোকোর লাশের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুদ্রা পাচারের দায়ে সাজা মাথায় নিয়ে মালয়েশিয়ায় কোকোর মৃত্যুর পর ২৭ জানুয়ারি ঢাকায় এসেছিল তার লাশ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
Image
দরজা বন্ধ: পুত্রশোকগ্রস্ত খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কিন্তু ভেতর থেকে ফটক না খোলায় ফিরে যেতে হয়েছিল সরকার প্রধানকে। ২৪ জানুয়ারি ঘটনা। ছবি: তানভীর আহাম্মেদ।
Image
শোক ছাপিয়ে শক্তি: ছেলে অভিজিৎ রায়ের মৃত্যুর পরও ভেঙে পড়েননি অধ্যাপক অজয় রায়, বরং এই ধরনের ঘটনা ঠেকাতে সবাইকে সাহসী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ছবি: তানভীর আহমেদ।
Image
কান্নায় বিদায়: অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপনের কফিনের সামনে কান্নারত স্ত্রী রাজিয়া রহমান। ১ নভেম্বরের ঘটনা।
Image
গুলির দাগ নিয়ে জন্ম: সন্ত্রাসীদের হামলায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়ে জন্মেছিল এই শিশু, চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টায় সুস্থ হয়ে ওঠে সে। মায়ের কোলে নবজাতক সুরাইয়ার এই ছবিটি ১৬ অগাস্টের। ছবি: তানভীর আহাম্মেদ।
Image
যুদ্ধাপরাধীর ফাঁসি: ফাঁসি কার্যকর হয়েছে, কারাগার থেকে বের করা হচ্ছে দুই যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর কফিন। ২১ নভেম্বরের ঘটনা।
Image
ঢাকায় নরেন্দ্র মোদী: যে বেলকনিতে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে জাতির জনকের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে আলাপে ভারতের প্রধানমন্ত্রী। জুন মাসে ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: মুস্তাফিজ মামুন
Image
মুক্ত জীবন: বন্দি জীবন শেষে মুক্তির এই আনন্দ কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলের, এখন তারা বাংলাদেশের নাগরিক। ছবি: তানভীর আহাম্মেদ।
Image
বিয়ে: বিয়ের পিঁড়িতে জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ২৭ সেপ্টেম্বরে ঘটনা।