জেএসসি: বিদেশি কেন্দ্রে ৯৮% পাস
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদেশি কেন্দ্রের শতকরা ৯৮ দশমিক ২১ ভাগ শিক্ষার্থী পাস করেছে।
এবার দেশের বাইরের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৫৫৮জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৫৪৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১১১ জন।
আটটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির সবাই পাস করেছে।
প্রতিষ্ঠানগুলো হল- রিয়াদের বাংলাদেশ অ্যাম্বেসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, বাহরাইনের বাংলাদেশ স্কুল, সংযুক্ত আরব আমিরাতের রাস আর খাইমার বাংলাদেশ ইসলামিয়া স্কুল এবং ওমানের বাংলাদেশ স্কুল সাহাম।
দেশের বাইরের অন্য তিনটি প্রতিষ্ঠানের মধ্যে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ৯৬ শতাংশ, দোহার বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুলের ৯৮শতাংশ এবং আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের ৯৭শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
