২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মদ-বিয়ারসহ যুবক আটক

খ্রিস্টিীয় নতুন বছর শুরুর আগের দিন রাজধানীর ভাটারা এলাকা থেকে মদ ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 05:49 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

গ্রেপ্তার ব্যক্তির নাম শামীম শেখ (৩৯)। তার কাছে ৩৯ বোতল মদ ও ২৭৯ ক্যান বিয়ার জব্দ করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

শামীমকে বুধবার রাতে ভাটারা থানার প্রগতি সরণির এক ছয়তলা ভবনের ছাদের ওপর লিফটের মেশিন ঘর থেকে মদ ও বিয়ারসহ আটক করা হয় বলে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “শামীম বেশ কিছুদিন ধরে অবৈধ মাদকের ব্যবসা করে আসছে। থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ঢাকার অভিজাত বসুন্ধরা ও বারিধারা আসাসিক এলাকায় সরবরাহ করার লক্ষে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার মজুদ করছিল সে।”