২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ পাস: কমেছে জেডিসিতে, বেড়েছে জেএসসিতে

অষ্টম শ্রেণির জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডেসি) পরীক্ষায় এবার শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। তবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ সংখ্যা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষায় এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৭৬০টি কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭৮৪টিতে; যা গতবার ছিল তিন হাজার ৫৪৪টি।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫৪টি বেড়ে হয়েছে পাঁচ হাজার ৭৯৯টি। গতবার এ সংখ্যা ছিল পাঁচ হাজার ৩৪৫টি।

সাধারণ ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা আট হাজার ৫৮৩টি; যা গতবার ছিল আট হাজার ৮৮৯টি।

এদিকে জেএসসি-জেডিসিতে কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে কমেছে ছয়টি।

কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা এবার জেএসসিতে ২৩টি এবং জেডিসিতে ২০টি। সব মিলে এবার এমন প্রতিষ্ঠান ৪৩টি।

তবে জেএসসিতে শতভাগ অনুত্তীর্ণ প্রতিষ্ঠানের এ সংখ্যা গতবারের সমান। আর যে ছয়টি কমেছে তা মাদ্রাসা বোর্ডের।

গতবার সব মিলে শতভাগ অনুত্তীর্ণ প্রতিষ্ঠান ছিল ৪৯টি।