২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘থার্টি ফার্স্টে’ ঢাবি এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

ইংরেজি বর্ষবরণ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টার পর বাহির থেকে কোনো ব্যক্তি কিংবা যানবাহন বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে পারবেন না।

এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত আবাসিক লোকজনকেও রাত ৮টার মধ্যে নিজ বাসায় ফিরে যেতে হবে।

ক্যাম্পাসে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।