আশুলিয়ায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় দুটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
ওই সেন্টারের সামনে কয়েকজন যুবক ‘অসৎ উদ্দেশ্যে অবস্থান করছে’ এমন খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিন ও তার সঙ্গীরা ওই এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় আমিনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
