২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর শাহবাগ এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 01:31 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের মূল ফটকের পাশের মওলানা ভাসানী সড়কে এ ঘটনা ঘটে বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

আনুমানিক ৫০ বছর বয়সী নিহত ব্যক্তি পাঞ্জাবি ও লুঙ্গি পরা ছিলেন।

ওসি আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হাই কোর্টের পূর্ব পাশের ফটক ও উল্টোদিকের পূর্ত ভবনের মাঝামাঝি সড়কে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি আহত হন।

“পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”