২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কথাশিল্পী রাবেয়া খাতুনের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

কথাসাহিত্যিক বাবেয়া খাতুনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 10:58 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

Image
বাবেয়া খাতুন

বাবেয়া খাতুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবেয়া খাতুনের ৮১তম জন্মদিন উপলক্ষে রোববার তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

সন্ধ্যায় এক প্রীতি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার পক্ষে কথাশিল্পীর হাতে ফুলের তোড়া দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

এসময় রাবেয়া খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি স্নেহ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধ্যাপক রফিকুল ইসলাম, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, রাবেয়া খাতুনের বড় ছেলে চ্যানেলআই এর ব্যবস্থাপনা  পরিচালক ফরিদুর রেজা সাগর ও তার বোন কেকা ফেরদৌসী,  বিটিভির সাবেক মহাপরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি এসময় উপস্থিত ছিলেন।