শাহজালালে ৪ কেজি সোনা উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক কর্মকর্তারা।
আটককৃতের নাম মো. রাসেল (২৫)।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এমএইচ১৯৬ ফ্লাইটে তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন বলে জানান বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।
তিনি বলেন, “গ্রিন চ্যানেল এলাকায় রাসেলকে তল্লাসি করে একটি ব্যাগ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়, যেগুলোর ওজন চার কেজি।”
উদ্ধারকৃত সোনার দাম প্রায় দুই কোটি টাকা জানিয়ে শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, “রাসেলের কাছে এক কেজি করে চারটি বার ছিল; যার দুটি কেটে তিনি একটি মোবাইল ফোনে লুকিয়ে রাখার চেষ্টায় ছিলেন।”
রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
