২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইন সমিতির নেতৃত্বে মান্নান-হানিফ

এক বছরের জন্য বাংলাদেশ আইন সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নিবন্ধন মহাপরিদর্শক খান মোহাম্মদ আবদুল মান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 08:55 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শুক্রবার সমিতির ৩০তম বার্ষিক সম্মেলনে তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু হানিফ।

বিকালে বাংলাদেশ আইন সমিতির প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ শাহজাহান সাজু ২০১৬ সালের জন্য এই কমিটি ঘোষণার পর নির্বাচিতরা দায়িত্ব বুঝে নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

কমিটিতে সহ-সভাপতি হিসাবে রয়েছেন, মো. শফিউল আলম, কাজী মোরতাজ আহমেদ, আবু সৈয়দ দিলজার হোসেন, মোঃ কামরুজ্জামান আনসারী, মো. মঈনুল হক।

যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান, আরেফা পারভীন তাপসী।  

এছাড়া সহ-সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন পিপিএম, অর্থ সম্পাদক জাহিদ আহমেদ (হিরো), সহ-অর্থ সম্পাদক সৌমিত্র সরদার, সাহিত্য, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. শামীম আহমেদ, সহ-সাহিত্য, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. রায়হান কবীর।

প্রচার ও জনসংযোগ সম্পাদক নোমান হোসাইন তালুকদার, সহ- প্রচার ও জনসংযোগ সম্পাদক জাহিদ হাসান, আইনগত সহায়তা ও সমাজ কল্যাণ সম্পাদক ফাতেমা রওশন জাহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সিকদার, আপ্যায়ন সম্পাদক মো. আরিফুজ্জামান।

গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান আজাদ, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান (অভী), সহ-দপ্তর সম্পাদক মো. ওমর হায়দার জুয়েল, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. শামিউল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিনা আকতার, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জহুরুল হক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মো. কামরুল হোসেইন মোল্লা, ড. মো. শাজাহান সাজু, মোল্লা মো. আবু কাওসার, এমএ রব হাওলাদার, একেএম আফজাল উল মুনীর, মো. হাবিব উল্লাহ, দিহিদার মাসুম কবীর, এসএম জিয়াউর রহমান, শফিকুল আলম, খান মোহাম্মদ শামীম আজিজ, মো. সফিকুল ইসলাম, সোহরাব হোসেন পলাশ, মোহাম্মদ কামাল হোসেন সিকদার, এইচএম সফিকুল ইসলাম আশিক।