২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ টেলিফোন সচলে খরচ লাগবে না

পুনঃসংযোগ ফি ছাড়াই বন্ধ টেলিফোন সচলের সুবিধা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

গত ১ ডিসেম্বর  থেকে এ সুবিধা কার্যকর করা হয়েছে বলে বৃহস্পতিবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিটিসিএলের কোনো গ্রাহকের টেলিফোন বন্ধ হওয়ার পর  ছয় মাসের মধ্যে বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনঃসংযোগ নিতে চাইলে গ্রাহককে কোনো ধরনের ফি দিতে হবে না বলে এতে বলা হয়।

তবে সংযোগ চালুর জন্য বকেয়া পরিশোধ করতে হবে।

এদিকে আগুন লেগে বিটিসিএলের রমনা টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ২৪৫টি টেলিফোন বিকল হয়ে পড়েছে। এতে টয়েনবি সার্কুলার রোড, হাটখোলা রোড এবং ফোল্ডার স্ট্রিট এলাকার সংশ্লিষ্ট টেলিফোনগুলো অকেজো হয়ে আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিকল টেলিফোনগুলো সচল করতে ইতোমধ্যে মেরামত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে টেলিফোনগুলো আবার সচল করা সম্ভব হবে বলে আশা করছে বিটিসিএল।