ঢাকায় লেগুনার ধাক্কায় রিকশাচালক নিহত
ঢাকার খিলগাঁও এলাকায় লেগুনার ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
নিহতের নাম আক্কাস আলী (৪০)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, আক্কাস আগেই মারা গেছেন।
পুলিশ লেগুনাটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন বলে এসআই মোখলেছ জানান।
