রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আলমগীর হোসেন (২২) আরজতপাড়ার একটি চায়ের দোকানের কর্মচারী।
বুধবার রাতে শিশুটির মা আলমগীরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বলে তেজগাঁও থানার এসআই আজহার আলী জানান।
“অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।”
শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় শিশুটির মা আলমগীরকে আসামি করে একটি মামলা করেছেন।
