মোহাম্মদপুরে পুড়ল ৩০টি বস্তিঘর
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে আগুন লেগে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।
ছবি: প্রতীকী
অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান তিনি।
পলাশ চন্দ্র মোদক বলেন, “কোনো ঘরের খোলা কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটি ঘরে আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়ে।”
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনে বস্তির প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
