২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু প্রকল্প পরিচালকের মেয়াদ বেড়েছে

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

আগামী ২ জানুয়ারি বা তার যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

২০১৩ সালের ১ ডিসেম্বর পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান শফিকুল।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আলাদা আদেশে মেজর জেনারেল মো. শাহিদুল হককে এক বছরের চুক্তিতে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

এই সেনা কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ২১ ডিসেম্বর বা তার যোগদানের তারিখ থেকে তাকে লিবিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পিআরএল ভোগরত স্নেহ কান্তি চাকমা এক বছরের চুক্তিতে রাঙ্গামাটির সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই চিকিৎসকের অভোগকৃত পিআরএল বাতিলের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।