২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মন্ত্রণালয়ের ৪ কর্মকর্তার পদোন্নতি

পদোন্নতি পেয়েছেন আইন মন্ত্রণালয়ের চার কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সোহেল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত সচিব হিসাবে এবং উপ-সচিব বিকাশ কুমার সাহা, মো. গোলাম সারওয়ার এবং উম্মে কুলসুমকে যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া অতিরিক্ত জেলা জজ মো. মাহবুবার রহমান সরকারকে উপ সচিব প্রশাসন-১ হিসাবে পদায়ন করা হয়েছে।