২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা কল্যাণ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর যাত্রা শুরু

সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মহাখালী নিউ ডিওএইচএস- এ ‘সেনা কল্যাণ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’ এর উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 07:30 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহিদুর রহমান। অনুষ্ঠানে সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান টিকেট, হজ/উমরাহ প্যাকেজ, প্যাকেজ ট্যুর, হোটেল রিজারভেশন, ভিসা সহায়তা, প্রসিদ্ধ/দর্শনীয় স্থান পরিদর্শনসহ নানা ধরনের ভ্রমণ বিষয়ক সহায়তা দেবে।

উদ্বোধনী দিনে ঢাকা-দুবাই-নিউ ক্যাসল-দুবাই-ঢাকা বিমান টিকেট বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।