২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত

রাজধানীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রতিবন্ধী এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 11:07 AM

Updated : 25 Apr 2022, 02:19 PM

ঢাকা রেলওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে গোপীবাগের টিটি পাড়ায় এ ঘটনা ঘটে।

আনুমানিক ৩০ বছর বয়সী ওই ভিক্ষুকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার পরণে সাদা প্যান্ট ও সাদা জ্যাকেট ছিল।

এসআই রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনের ইঞ্জিনটি গোপীবাগের ওই এলাকা দিয়ে ঘুরে কমলাপুর স্টেশনের দিকে আসছিল। এসময় ওই ভিক্ষুক ইঞ্জিনের পেছনে উঠতে গেলে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“ওই যুবক ট্রেনেই ভিক্ষা করে। তার ডান হাতের সবগুলো আঙ্গুল আগে থেকেই কাটা ছিল।”

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।