২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন: শাহাদাত দম্পতির হাজিরা

গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য আদালতে হাজিরা দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 11:16 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

রোববার তারা ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরীর আদালতে হাজিরা দেন।

এদিন মামলায় তাদের হাজিরা ছাড়াও পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য দিন ছিল।

প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচারক আগামী ১২ জানুয়ারি তা দাখিলের এবং আসামিদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।

মামলায় গত ৪ অক্টোবর শাহাদাতের স্ত্রী নিত্যকে পুলিশ গ্রেপ্তার করে হাজির করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

পরদিন শাহাদাত আত্মসমর্পণ করলে আদালত তারও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

বেশ কয়েকদিন কারাভোগের পর গত ১ ডিসেম্বর মহানগর দায়রা জজ নিত্যের এবং ৮ ডিসেম্বর হাইকোর্ট শাহাদাতের জামিন মঞ্জুর করলে তারা কারামুক্ত হন।

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় শাহাদতকে জাতীয় দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।